রবিবার, ২ আগস্ট ২০২৬

শান্তিতে নোবেল পেলেন ইরানের নারী অধিকারকর্মী

- Advertisement -
Single page 1st Paragraph

চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন ইরানের নার্গিস মোহাম্মদি। দেশটির নারী অধিকার নিয়ে কাজ করায় শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি।

শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ স্থানীয় সময় বেলা ৩টায় নরওয়েজিয়ান নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।

চলতি বছর এখন পর্যন্ত পদার্থ এবং চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ীরা হলেন—আমেরিকার পিয়ের অ্যাগোস্তিনি, জার্মানির ফেরেন্স ক্রাউন্স ও সুইডেনের অ্যান ল’হুইলিয়ের। চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান-আমেরিকান বিজ্ঞানী ক্যাতালিন কারিকো ও আমেরিকান বিজ্ঞানী ড্রিউ উইসম্যান। আর রসায়নে নোবেল পেয়েছেন আমেরিকার মুঙ্গি জি. বাভেন্দি, লুই ই. ব্রুস ও অ্যালেক্সেই আই. আকিমভ। নাটক এবং গদ্যের মাধ্যমে না বলা অভিব্যক্তিকে ভাষায় রূপ দেওয়ায় সাহিত্যে নোবেল পান নরওয়ের সাহিত্যিক ইয়ন ফসে।

নোবেল পুরস্কার সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এবং তার রেখে যাওয়া অর্থে দেওয়া হয়। আলফ্রেড নোবেল ডাইনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথমবারের মতো নোবেল দেওয়া শুরু হয়। প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুদিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীকে দেওয়া হয় ১ কোটি সুইডিশ ক্রোনার। এ সময় বিজয়ীদের একটি করে সনদ ও স্বর্ণপদকও দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় খতিব-মুয়াজ্জিনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন ডিটি সড়কে...

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

বাংলাদেশের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ সেখানে জামিনে মুক্তি পেয়েছেন বলে খবর দিয়েছে কয়েকটি সংবাদমাধ্যম। এশিয়া পোস্ট লিখেছে, কারামুক্তির...

সর্বশেষ

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় খতিব-মুয়াজ্জিনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

বাংলাদেশের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...