সোমবার, ২৯ জুন ২০২৬

রোগী সেজে সিএনজি ছিনতাই, পুলিশের জালে দুই ছিনতাইকারী

- Advertisement -
Single page 1st Paragraph

গভীর রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থেকে সিএনজি অটোরিক্সাকে টার্গেট করে তারা। হঠাৎ অসুস্থ হওয়ার অভিনয় করে একজন রাস্তায় পড়ে যায়।

এরপর বাকিরা তাকে দ্রুত হাসপাতলে নিতে হবে বলে টার্গেট করা অটোরিক্সায় ওঠেন। এরপর নির্জন কোনো জায়গায় গেলে চালককে মারধর করে তাকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে সেই গাড়ি বিক্রি করে দেয়। এ রকম একটি গাড়ি বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল দুই ছিনতাইকারী।

তারা হলেন- হাটহাজারী থানার মির্জাপুরের ৬ নম্বর ওয়ার্ডের মৃত অলি আহম্মদের ছেলে ও একই এলাকার দেওয়ান পাড়ার মো. আব্দুল শুক্কুরের ছেলে মো. আলাউদ্দিন (২৯)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ৩টায় বায়েজিদ থানার আনন্দবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি জানান, সিএনজি ছিনতাইয়ের ঘটনার অভিযোগে ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে আনন্দবাজার এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি অটোরিক্সা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...