অ্যাপোলো হাসপাতাল গ্রুপের সিইও (ইস্টার্ন রিজিওন) রানা দাশ গুপ্ত বলেছেন, কলকাতা অ্যাপোলো মাল্টিস্পেশালিস্ট হাসপাতালে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যরা। এ ব্যাপারে অ্যাপোলো হাসপাতাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে বিশেষ স্বাস্থ্য সেবা সুবিধা সংক্রান্ত একটি চুক্তির বিষয়ও তুলে ধরা হয়।
বুধবার (৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠানে সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের আলোচনার জবাবে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, অ্যাপোলো মাল্টি স্পেশালিস্ট হাসপাতালের অন্যতম বৈশিষ্ট হচ্ছে হিউম্যান সেন্স। আমরা হাসপাতালকে উপাসনালয় মনে করে থাকি।তাই বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হয়। চেন্নাইয়ের পর কলকাতা অ্যাপোলো হাসপাতালের অবস্থান। যেখানে রয়েছে ৩হাজার ৫০০ প্রশিক্ষিত স্টাফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয় সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, যু্গ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ ও মো. আইয়ুব আলী।

