বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পাকিস্তানের পর এবার খাতুনগঞ্জের আড়তে চীনা বড় পেঁয়াজ, কেজি ৪০-৪২ টাকা

 পাকিস্তানি পেঁয়াজের পর চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তে ঢুকেছে চীনা বড় পেঁয়াজ। লাল রঙের ৫-৬টি পেঁয়াজে এক কেজি। আড়তে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকা।
বুধবার (৪ অক্টোবর) তিনটি আড়তে চীনা পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। জনতা এন্টারপ্রাইজের ফিরোজ আহমেদ জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা এক কনটেইনার চীনা পেঁয়াজ আজ খাতুনগঞ্জে ঢুকেছে। মানভেদে প্রতি কেজি ৪০-৪৬ টাকা বিক্রি হচ্ছে। তার আড়তে ভারতের পেঁয়াজ ৫৭-৫৮ টাকা ও মিয়ানমারের আদা ১৪০ টাকা বিক্রি হচ্ছে। এমএ ট্রেডার্সে চীনা পেঁয়াজ ৪২-৪৪ টাকা, চীনা রসুন ১৫০ টাকা বিক্রি হচ্ছে।পেঁয়াজের সরবরাহ বাড়লেও বেচাকেনা কম বলে জানান আড়তদারেরা। মেসার্স বাচা মিয়া সওদাগরের আড়তে পাকিস্তানি পেঁয়াজ প্রতিকেজি ৪৫-৪৬ টাকা বিক্রি হচ্ছে।
চীনা রসুন ছোট ১৪৫, বড় ১৪৮ টাকা বিক্রি হচ্ছে। চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে চীনা পেঁয়াজ ঢুকছে বন্দর দিয়ে। অন্তত তিনটি চালান খালাস হয়েছে। প্রতিটি রেফার কনটেইনারে ২৫-২৯ টন পেঁয়াজ আসছে। এ পর্যন্ত ১৭৪ টন চীনা পেঁয়াজ এসেছে চট্টগ্রাম বন্দর দিয়ে। পাকিস্তান ও চীন থেকে মোট এসেছে ১ হাজার ১৬১ টনের বেশি। চীন, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আইপি ইস্যু করা আরও পেঁয়াজ পাইপলাইনে আছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল। লেডিস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দুই...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে পাঠানটুলী এলাকা থেকে তাকে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন...

সর্বশেষ

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬...

বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের...

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের

দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ...

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পবিত্র ঈদুল আযহা ঘিরে কুরবানির পশুর দাম নির্ধারণ করেছে...