বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ফসলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেশের অর্থনৈতিক ভীত মজবুত করেছে : ওয়াসিকা আয়শা খান

- Advertisement -
Single page 1st Paragraph

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনার্জি ডিপ্লোম্যাসি এবং ফসলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ দেশের অর্থনৈতিক ভীত মজবুত করেছে।
তিনি বলেন, ‘দেশে জ্বালানির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গ্রামাঞ্চলেও এখন অনেকে এসি, রাইস কুকার ইত্যাদি যন্ত্র ব্যবহার করছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনার্জি ডিপ্লোম্যাসি নিয়ে যেভাবে কাজ করেছেন, বিশ্বের অনেক সরকারপ্রধানই পারেননি। ফসলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ দেশের অর্থনৈতিক ভীত মজবুত করেছে। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বেশ কয়েকটি চুক্তি হয়েছে। প্রায় ৩৩টি নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র রয়েছে। আমাদের সোলার, উইন্ড পাওয়ার রয়েছে। একটি হাইড্রো পাওয়ার প্ল্যান্টও রয়েছে।’
আজ রাজধানীর এমজেএফ টাওয়ারের আলোক অডিটোরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘রিনিউয়েবল এনার্জি অ্যান্ড জেন্ডার ইমপ্যাক্ট’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওয়াসিকা আয়শা খান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কপ সম্মেলনে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে যুদ্ধের জন্য প্রচুর বরাদ্দ দেয়া হয়, কিন্তু জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কোন বরাদ্দ দেয়া হয় না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশই প্রথম নিজস্ব অর্থায়নে একটি ক্লাইমেট ফান্ড করেছে।
আমাদের দেশে কার্বন নিঃসরণ খুব কম হলেও আমরা নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছি, যেন আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়।’
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বে আজ বাংলাদেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন বিশ্বজুড়ে প্রশংসিত। স্টেম এডুকেশনে আগ্রহী করার জন্য নারীদের মেন্টরশিপের প্রয়োজন।
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আমাদের পুরো লেবার ফোর্সে ৪০ শতাংশ নারী আছেন। নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় দেশের জিডিপিতেও এর ইতিবাচক প্রভাব পড়ছে।
তিনি বলেন, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্লান বাস্তবায়নের ফলে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। এক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রতি বছর সব মন্ত্রণালয় যেভাবে নারীদের উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ দিচ্ছে তাতেও নারীদের অংশগ্রহণ বাড়ছে। এক্ষেত্রে আরো গবেষণা ও বিশ্লেষণের প্রয়োজন যে কীভাবে নারীদের অংশগ্রহণ ও জীবনযাত্রার মান বাড়ানো যায়। নারীদের জীবনমানের সার্বিক উন্নয়নে নীতিনির্ধারকদের ভূমিকা রাখতে হবে।
এমজেএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক, এটুআই-এর জেন্ডার স্পেশালিস্ট নাহিদ শারমিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...