মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ফেসবুক। আর এর নিরাপত্তা খুব গুরুত্বপূর্ন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়, তাহলে বেশ কিছু উপায়ে সেটা পুনরুদ্ধার করতে পারেন। হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধারে আপনি যে পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে আলোচনা করা হলো।

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথমে আপনাকে পাসওয়ার্ড রিসেট করতে হবে। এর জন্য আপনাকে ফেসবুক ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনটি সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্টটি চালু করার সময় যে মোবাইল নাম্বার বা ই-মেইল আইডি দেওয়া ছিল সেটা লিখতে হবে। এরপর মেন্যু থেকে ‘রিসেট ইয়োর পাসওয়ার্ড’ সিলেক্ট করতে হবে। তারপর নতুন পাসওয়ার্ড ব্যবহার করে ফেসবুক লগ ইন করা যাবে।

কিন্তু হ্যাকার বা হ্যাকাররা যদি ফেসবুক আইডি হ্যাক করার পর অ্যাকাউন্ট খোলার সময় যে ই-মেইল আইডি বা মোবাইল নম্বর দেওয়া ছিল সেটা পরিবর্তন করে দেয়, তাহলে কী করবেন?

সেই পরিস্থিতিতে প্রথমেই যা করতে হবে তা হলো, আইডি হ্যাক হওয়ার বিষয়টি ফেসবুককে জানাতে হবে। এটা করার জন্য www.facebook.com/hacked-এ যেতে হবে এবং ‘my account is compromised’ অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর সঠিকভাবে ব্যবহারকারীর নাম, ই-মেইল অ্যাড্রেস বা মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্টটি শনাক্ত করতে হবে। এরপর ‘সিকিউরিটি চেক’ অপশন হিসেবে ক্যাপচা (বিশেষ কোড) লিখলে ফেসবুক আপনাকে পুরানো পাসওয়ার্ডসহ একাধিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবে।

আপনি সঠিকভাবে প্রশ্নগুলোর উত্তর দিয় সাবমিট বাটন সিলেক্ট করলে আপনার অভিযোগটি ফেসবুকের কাছে চলে যাবে। হ্যাকাররা প্রায়শই ফেসবুক আইডিতে অ্যাক্সেস নিয়ে সেটা থেকে বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের কাছে অশ্লীল বার্তা, ছবি বা ভিডিও পাঠায়। আবার কিছু হ্যাকার পরিচিত লোকজনের কাছ থেকে অর্থ আদায় বা সাহায্য চেয়ে অনুরোধ করে। অনেকে আবার অযাচিত পোস্ট স্প্যাম ছড়িয়ে দিতে পারে। তাই কোনো ব্যবস্থা নেওয়ার আগেই সবাইকে জানিয়ে দিতে ভুলবেন না যে আপনার অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে।

এছাড়া ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের শিকার হলে সিআইডির সাইবার পুলিশ সেন্টারে গিয়েও আপনি সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ...

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জেলায় আজ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালনা ও...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন (৬.৩ বিলিয়ন মার্কিন ডলার) বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের...

সর্বশেষ

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক...

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জেলায় আজ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন জাপানি...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে...

ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়...

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি...