সোমবার, ২৯ জুন ২০২৬

লামায় ৪ হাজার ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক সম্রাট আটক

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলায় মরণ নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবা ও গাঁজা সহ ২ মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ।  ৯ফেব্রুয়ারি(বুধবার) সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি তেলুনিয়া পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- তেলুনিয়াপাড়ার বাসিন্দা মৃত আবদুস সত্তারের ছেলে বেলাল হোসেন মধু (৪২) ও কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়াইক্য ইউনিয়নের ফোরসাপাড়ার বাসিন্দা আবদুস শুক্কুরের ছেলে আবু সুফিয়ান শফি (৪৫)।
সূত্র জানায়, মধু ও তার সহযোগি মিলে দীর্ঘদিন ধরে উপজেলার আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে মরণ নেশা ইয়াবা ট্যাবলেট ও গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছে; এমন সংবাদের ভিত্তিতে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. শামীম শেখের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তেলুনিয়া পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সম্রাট মধুকে তার সহযোগিসহ আটকের পাশাপাশি তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক সম্রাটকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...