সোমবার, ২৯ জুন ২০২৬

পাহাড়ে সেনাবাহিনী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার রুমা উপজেলায় নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহল দলের উপর আঞ্চলিক সংগঠন জন সংহতি সমিতির (জেএসএস) স্বশস্ত্র সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানসহ নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সভা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদসহ স্থানীয়রা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ সম্মুখ সড়কে এ বিক্ষোভ ও সভা অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মুজিবুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, প্রচার প্রকাশনা সম্পাদক ও বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি এম রুহুল আমিন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নেতা মিজানুর রহমান আখন্দ, আবুল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। বক্তব্যে নেতারা বলেন- গত ২ ফেব্রুয়ারি বান্দরবান রুমা উপজেলার বথি ত্রিপুরা পাড়ায় সেনাবাহিনীর নিয়মিত একটি টহল দলের উপর জেএসএস সশস্ত্র সন্ত্রাসীরা গুলিবর্ষন করে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন সেনা সদস্য নিহত ও এক জন আহত হয়। আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলাকারী সংগঠন জেএসএস’র সভাপতি সন্তু লারমাকে পার্বত্য জেলায় অবাঞ্চিত ঘোষনা করে এবং তার গাড়ি থেকে জাতীয় পতাকা নামিয়ে তাকে আইনের আওতায় এনে অতীতের সব সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাঙ্গালী হত্যার বিচারের দাবী জানান। এ সময় বক্তারা সরকারের কাছে দাবী তুলে বলেন-পার্বত্য এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ও পুলিশ ক্যাম্প বৃদ্ধি ও পুন:স্থাপন সহ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাবকে সকল সুযোগ সুবিধা বৃদ্ধি ও উন্নত সরঞ্জাম প্রদান করে আরও শক্তিশালী করতে হবে। উন্নয়ন বোর্ডসহ পার্বত্য আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ সমূহে সেনা কর্মকর্তাদেরকে প্রেষণে নিয়োগ দিতে হবে, শিক্ষা, চাকুরীসহ সকলক্ষেত্রে বৈষম্যহীন বন্টন ও নিয়োগ নিশ্চিত করতে হবে। প্রতিবাদ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- পিসিএনপি’র বান্দরবান জেলা তথ্য ও প্রচার সম্পাদক কাজী ইকবাল মাহমুদ, জেলা সাংগঠনিক সম্পাদক শাহ জালাল, পৌর সভাপতি সামছুল ইসলাম সামু, ছাত্র নেতা আসিফ ইকবাল ও জেলা উপজেলার নেতৃবৃন্দসহ শত শত নারী পুরুষ। একই দিন বিকেলে পাশের আলীকদম উপজেলায়ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুই সহস্রাধিক নারী-পুরুষ এ প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন বলে জানান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. আবুল কালাম।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...