মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পতেঙ্গা সৈকতে দ্বিতীয় দিনের মতো চলছে প্রবাসী হাসানের কাটা মাথার খোঁজ

- Advertisement -
Single page 1st Paragraph

এগার দিন অতিক্রান্ত হলেও পুত্রের হাতে খণ্ডবিখণ্ড হওয়া হতভাগ্য প্রবাসী মো. হাসানের কাচা মাথা এখনো পাওয়া যায়নি। ঘটনার পর পিবিআইয়ের হাতে গ্রেপ্তারকৃত হাসানের বড় সন্তান মোস্তাফিজুর জানিয়েছিলেন, কাটা মুণ্ডুটি ফেলার দায়িত্ব ছিল সফিকুর রহমান জাহাঙ্গীর ও তার স্ত্রী আনারকলির।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই, চট্টগ্রাম মেট্রো ইন্সপেক্টর মো. ইলিয়াস খাঁন জানিয়েছিলেন ছোট ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করতে পারলে মাথার খোঁজ মিলবে। কিন্তু গতকাল রোববার তিনি জানান, জাহাঙ্গীরের স্ত্রী আনারকলিকে গ্রেপ্তার করার পর সে জানিয়েছে মুণ্ডুটি কোথায় ফেলেছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে। দিনভর খুঁজেও লাভ হয়নি।

তিনি বলেন, আজ সোমবার দ্বিতীয় দিনের মতোও পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে পাথরের ভেতর চলছে হাসানের মুণ্ডুর খোঁজ। আশা করি আজ একটা সমাধান পাওয়া যাবে।

ইতোপূর্বে স্বীকারোক্তি দিতে গিয়ে মো. হাসানের বড় ভাই মোস্তাফিজুর বলেন, ২০ সেপ্টেম্বর পারিবারিক ও সাংসারিক নানান বিষয় নিয়ে বাবা, ছোট ভাইসহ আমরা তিনজন চট্টগ্রাম শহরে ছোট ভাইয়ের বাসায় আলোচনা করতে থাকি। একপর্যায়ে বাবার সঙ্গে কথা–কাটাকাটি হয়। তখন আমার বাবা আমার গালে থাপ্পড় মারে। এতে আমার মাথা গরম হয়ে যায়। সহ্য করতে না পেরে দুই হাত দিয়ে বাবার গলা চেপে ধরি। এতে বাবা মারা যায়। প্রথমে বস্তায় বাবার লাশ ঢুকিয়ে রুমের এক কোণায় রেখে রুমটি তালা মেরে বাইরে চলে আসি। এরপর ছোট বোনের জামাই ফোরকানকে কল দিয়ে একটি সিএনজি আনার কথা বলি। ওই সিএনজিতে করে মাকে বাড়িতে পাঠিয়ে দিই। এরপর বাবাকে খণ্ডবিখণ্ড করি।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...