মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কক্সবাজারে বিশ্ব বসতি দিবস উদযাপন

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। সোমবার (২ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে র‌্যালিতে নানান শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নেয়। সবার গায়ে একই রঙের টি-শার্ট ও ক্যাপ র‌্যালির সৌন্দর্য দ্বিগুণ করে।

পরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাল্টিপারপাস হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কউক চেয়ারম্যান কমডোর (অব.) মোহাম্মদ নুরুল আবছার।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সোলাইমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কউক চেয়ারম্যান বলেন, ‘আশ্রয় আমার অধিকার’ এই বিষয়টি মাথায় রেখে স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমুহই চালিকা শক্তি এই প্রতিপাদ্যে কউক বিশ্ব বসতি দিবস পালন করেছে আজ।

প্রধানমন্ত্রী তার ভিশন নিয়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করে পৃথিবীর কাছে পরিচিত করেছেন। প্রধানমন্ত্রীর এই অগ্রযাত্রায় যে পরিকল্পনাগুলো আছে তা ২০৪১ সালের মধ্যে বাস্তবায়ন সম্ভব হবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

ইতোমধ্যে বাংলাদেশ পৃথিবীর ৩৫তম অর্থনৈতিক দেশ। যদি আমরা বড় ধরণের দুর্যোগের সম্মুখীন না হয় এবং আমাদের জিডিপি বাড়াতে পারি তবে আশা করি পৃথিবার প্রথম ১০টা অর্থনীতির কাছেই থাকবে। এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করে আমাদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, কক্সবাজারকে সবার জন্য বাসযোগ্য করতে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করে যাচ্ছি। জেলাকে পরিকল্পিত নগরায়ন করতে হবে। ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করেই টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি।

এসময় কউক এর সদস্য (প্রকৌশল) লে. কর্নেল তাহসিন বিন আলম, কউক সচিব আবুল হাসেম, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জিএম মো. আবু হেনা, অ্যাকশন এইড বাংলাদেশের কর্মকর্তা ও সরকারি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ভূমিসংক্রান্ত জটিলতায় পরামর্শ ও সমাধান পাচ্ছেন সেবা প্রার্থীরা

চট্টগ্রামের ফটিকছড়িতে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয়ে সরাসরি পরামর্শ ও সেবা পাচ্ছেন। তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলায় এ সেবা দিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।...

সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে...

লামায় ১০ একর পাহাড় কেটে এক ইটভাটা নির্মাণের প্রস্তুতি

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চোখ ফাঁকি দিয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় একটি নতুন ইটভাটা স্থাপনের উদ্দেশ্যে পাহাড় কাটার গুরুতর অভিযোগ উঠেছে। ইতিমধ্যে দুটি এস্কেভেটর...

সর্বশেষ

ফটিকছড়িতে ভূমিসংক্রান্ত জটিলতায় পরামর্শ ও সমাধান পাচ্ছেন সেবা প্রার্থীরা

চট্টগ্রামের ফটিকছড়িতে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয়ে...

সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

লামায় ১০ একর পাহাড় কেটে এক ইটভাটা নির্মাণের প্রস্তুতি

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চোখ ফাঁকি দিয়ে বান্দরবান জেলার...

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা...

গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীতে...

সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত...