সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে বালিশ চাপায় শ্বাসরোধে গৃহবধূকে হত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে নুরজাহান আক্তার মণি (২২) নামের গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে প্রবাস ফেরত স্বামী মোহাম্মদ এনামের (২৭) বিরুদ্ধে।

রবিবার ( ১ অক্টোবর) বিকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জনিপাথর এলাকায় পূর্ব টিলা নামক স্থানের জাবেদ আলীর বাড়িতে এই ঘটনাটি ঘটে। একই দিন রাত ৯ টার দিকে রাউজান থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা নিয়ে আসেন। এই ঘটনার পর হতে অভিযুক্ত স্বামী মো. এনাম পলাতক রয়েছে। মোহাম্মদ এনাম একই এলাকার জাবেদ আলীর ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, গৃহবধূকে পিটিয়ে, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। রাঙ্গুনিয়া সার্কেলের এসপি, রাউজান থানার ওসি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত গৃহবধূর বাবা হাছান আলী বলেন, আমার মেয়েকে তার কুলাঙ্গার স্বামী হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চায়। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। তিনি আরো বলেন, মেয়ের জামাই আড়াই বছর ধরে ওমানে ছিলেন। মেয়ের জন্য দশ হাজার টাকাও পাঠায় নি। যখন আমার নাতনি হয় তখন হাসপাতালে ৭০ হাজার টাকা খরচ করেছি। সে এক টাকাও দেন নি। মেয়ে ও নাতনি আমার বাড়িতে ছিল। তাদের ভরনপোষণ, চিকিৎসা সবই আমি করেছি। মাসখানেক আগে বিদেশ থেকে মেয়ের জামাই আমাকে ফোন করে বলেন তার জন্য মেয়ে দেখতে। সে আরেকটা বিয়ে করবে। আমি যখন তাকে জিজ্ঞেস করি আমার মেয়ে থাকতে সে আরেকটা বিয়ে কেন করে তখন সে মোবাইলের লাইন কেটে দেয়। ১৫ দিন আগে সে দেশে এসে খবর দেয় মেয়েকে তাদের বাড়ি পাঠাতে। সে আমার মেয়েকে নির্যাতন করত তাই আমি সামাজিক বৈঠকের মাধ্যমে পাঠাতে চেয়েছিলাম। পরে মেয়ের শাশুড়ির অনুরোধে ১২ দিন পূর্বে মেয়েকে শাশুড় বাড়িতে পাঠায়। একসপ্তাহপর মেয়ে পুনরায় বাড়িতে আসলে তাকে চিকিৎসা দিয়ে চারদিন আগে আবার শাশুড় বাড়িতে ফিরে আসে। আজ (রবিবার) দুপুরে দুইটার দিকে মেয়ের দেবর ফোন করে বলেন মেয়ে মারা গেছে। আমরা এসে নানান আলামত দেখে বুঝেছি আমার মেয়েকে হত্যা করা হয়েছে।

জানা যায়, গত ৪ বছর আগে ফটিকছড়ি উপজেলা লেলাং ইউনিয়নের হাসান আলীর মেয়ে নুর জাহান আকতার মনির সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় এনামের সঙ্গে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে হত্যা করতে পারে বলে ধারণা স্থানীয়দের।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ হ্যান্ডলিংয়ে উৎপাদনশীলতার নতুন রেকর্ড করেছে রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) বাংলাদেশ। সম্প্রতি এমভি ওয়ানেন নামের সিএমএ-সিজিএমের একটি...

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোট গ্রহণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে...

শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ হ্যান্ডলিংয়ে উৎপাদনশীলতার...

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত...

শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে দেড় মাস আগের অবস্থায়...

সুর নিকেতন ফেনীর অসাম্প্রদায়িক নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

সুর নিকেতন ফেনীর আয়োজনে  জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে...

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...