বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড়িয়েছে দেশ : মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বমঞ্চে আত্মমর্যাদার সঙ্গে মাথা তুলে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চসিক কার্যালয়ে আয়োজিত খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম ফিরে দেখি পুরো শহরটাকে শ্মশান বানিয়ে ফেলেছে পাকিস্তানিরা। এ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছিল তখন একাত্তরের পরাজিত শক্তি ঘটালো আগস্টের নারকীয় হত্যাকাণ্ড।

‘অগণতান্ত্রিক শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে দেশে মানুষের ভাতের অধিকার-ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার জন্ম না হলে, পনেরোই আগস্ট তিনি বেঁচে না গেলে হয়তো আমরা সার্বভৌমত্ব হারাতাম।

উনার নেতৃত্বে দেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন পশ্চিমারা নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে, পশ্চিমাদের সব বাধা উপেক্ষা করে প্রধানমন্ত্রী পদ্মা সেতু গড়েছেন, আমাদের স্বপ্ন দেখাচ্ছেন উন্নত স্মার্ট বাংলাদেশের বাসিন্দা হওয়ার।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ। ’ বলেন মেয়র।

প্রধানমন্ত্রীর পরিকল্পনায় চট্টগ্রাম ঘুরে দাঁড়াচ্ছে জানিয়ে মেয়র বলেন, প্রধানমন্ত্রী যে উন্নত বাংলাদেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছেন তা বাস্তবায়নে চট্টগ্রামে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হয়েছে। চট্টগ্রামে গড়ে তোলা হয়েছে শিল্পনগরী, টানেল, এক্সপ্রেসওয়ে। গড়া হবে মেট্রোরেল, বাড়ানো হবে বন্দর ও এয়ারপোর্টের সক্ষমতা। শুধু নগরের সড়ক ব্যবস্থার উন্নয়নেই চসিককে আড়াই হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনেও বিনিয়োগ করা হচ্ছে ১০ হাজার কোটি টাকা। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে চট্টগ্রাম হয়ে উঠবে বিশ্ব বাণিজ্যের হাব, ঘুচে যাবে চট্টগ্রামের বেকারত্বের সমস্যা।

সভাপতির বক্তব্যে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব খালেদ মাহমুদ বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনার শ্রম ও সাহসের ওপর ভর করে আজ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ।

প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, কাউন্সিলর  হাসান মুরাদ বিপ্লব, আবুল হাসনাত বেলাল, আবদুল মান্নান, আবদুস সালাম মাসুম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, আইন কর্মকর্তা জসিম উদ্দিন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. ইমাম হোসেন রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ,  নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, মো. রেজাউল বারী, তৌহিদুল হাসান, উপ-সচিব আশেকে রাসুল টিপু, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম কর্মসূচিতে অংশ নেন।

এই বিভাগের সব খবর

প্রতীক নিয়ে তর্ক, চট্টগ্রামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন একটি ভোটকেন্দ্র এলাকায় প্রতীক নিয়ে তর্কের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটের...

নির্বাচনে ধানের শীষের বিজয় ‘সুনিশ্চিত’: বিএনপি

দেশে ‘অবাধ ও সুষ্ঠু’ ভোট হচ্ছে এবং নির্বাচনে ধানের শীষের বিজয় ‘সুনিশ্চিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হলে তার দল ফলাফল অবশ্যই মেনে নেবে। আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকার...

সর্বশেষ

প্রতীক নিয়ে তর্ক, চট্টগ্রামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন একটি ভোটকেন্দ্র এলাকায় প্রতীক নিয়ে...

নির্বাচনে ধানের শীষের বিজয় ‘সুনিশ্চিত’: বিএনপি

দেশে ‘অবাধ ও সুষ্ঠু’ ভোট হচ্ছে এবং নির্বাচনে ধানের...

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও...

চন্দনাইশে ভোট দিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা...

দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা নির্বিঘ্নে ও...

ফলাফলের তালিকায় অগ্রিম সই, সাতকানিয়ায় প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়ার দায়ে...