চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার নূর নগর হাউজিং এলাকায় মারছা বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক নারী।
সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় জানা যায়নি।
একই ঘটনায় আহত হয়েছেন টেম্পু চালকসহ আরও ৪ যাত্রী।
চাঁন্দগাও থানার উপ পরিদর্শক মেহের অসীম দাস জানান, নিহত নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মারছা ট্রান্সপোর্টের বাসটি আটক করা হয়েছে তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের এখনও আটক করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

