সোমবার, ৬ জুলাই ২০২৬

রাইস কুকারে দেড় কোটি টাকার স্বর্ণসহ বিদেশফেরত যাত্রী আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রাইস কুকারে ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণসহ শারজাহ থেকে আসা এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। ওই যাত্রীর নাম মোহাম্মদ আলী।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে ওই যাত্রীর কাছে থাকা একটি রাইস কুকারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এছাড়া তার কাছে পাওয়া যায় আরও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার।

আটক মোহাম্মদ আলী হাটহাজারী উপজেলার চিকনদন্ডি এলাকার মোহাম্মদ মুসার ছেলে।

কাস্টমস কর্মকর্তারা জানান, আটক মোহাম্মদ আলী সকাল সাড়ে ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটযোগে চট্টগ্রাম পৌঁছান। এরপর কাস্টমস কর্মকর্তারা তার লাগেজে থাকা একটি রাইস কুকারের ভেতর থেকে স্বর্ণগুলো জব্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিটের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ বলেন, উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের সব খবর

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

সর্বশেষ

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...