বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বঙ্গবন্ধু শিল্পনগরে উৎপাদন শুরু করেছে পাঁচ প্রতিষ্ঠান

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ইতোমধ্যে পাঁচটি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। আগামী বছর আরো তিনটি প্রতিষ্ঠান উৎপাদনে যাবে। যে সব প্রতিষ্ঠান জায়গা নিয়ে উৎপাদনে যায়নি তাদের বরাদ্দ বাতিল করে নতুন প্রতিষ্ঠানকে দেয়ার হুশিয়ারি দেন মুখ্য সচিব।
ইতোমধ্যে ১৮ বিলিয়ন ডলারের প্রস্তাব এসেছে বলেও জানান তিনি।

আজ বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। এ সময় বেজা কতৃপক্ষ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। এরপর উৎপাদনে যাওয়া কয়েকটি কারখানা ও পরিদর্শন করেন তিনি।

মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর ঘিরে বিশাল ব্যাপ্তিতে শিল্পায়নে স্বপ্নের বাস্তব রূপায়ন ঘটতে চলেছে। চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুন্ড, ফেনী জেলার সোনাগাজী মিলে প্রায় ৩৩ হাজার একর বিস্তীর্ণ জায়গায় গড়ে উঠছে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোন। যা এশিয়ার অন্যতম বৃহৎ এবং বিশেষ মডেল ইকোনমিক জোন হিসেবে আত্মপ্রকাশের অপেক্ষায়।বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শিল্পনগরের অবকাঠামো সুবিধাদি নির্মাণ করছে। এর পাশাপাশি চলছে দেশি-বিদেশি বিনিয়োগে শিল্প-কারখানা স্থাপনের কাজ।

জানা যায়, দেশের একশ’টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে একক বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। ৩০টি জোনে বিভক্ত এই শিল্পনগর। বর্তমানে ভূমি উন্নয়ন, সংযোগ সড়ক রাস্তাঘাট নির্মাণ, মাটি ভরাট, পানি-গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কাজ চলছে।

এদিকে, পরিবেশকে ঠিক রেখেই সমস্ত উন্নয়ন কাজ পরিচালিত হবে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সেই সাথে ১৮ বিলিয়ন ডলারের প্রস্তাব এসেছে বলেও জানান তিনি।

শিল্পনগরের ৩৩ হাজার একর জায়গায় পর্যায়ক্রমে ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রথম ধাপে ৭ লাখ, প্রকল্প সম্পন্ন হলে ১৫ লাখ লোকের কর্মসংস্থানের টার্গেট রাখা হয়েছে।

এ সময় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নূরেআলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান, পুলিশ সুপার একেএম শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে ব্রিফিং শেষে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মুখ্য সচিব, বেজা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ঘুরে দেখান। এরপর অতিথিরা শিল্পনগরের হ্রদে মাছের পোনা ছাড়েন এবং চারা রোপণ করেন।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...