সোমবার, ৬ জুলাই ২০২৬

সিপিটির সেলাই মেশিন বিতরণ ও ১৯ আজীবন সদস্যদের সম্মাননা প্রদান

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট এর উদ্যোগে ২৫ দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ সহ মেয়র, কুটনৈতিক, সিআইপি, প্রেসক্লাব সভাপতি, সিনিয়র সহ-সভাপতিসহ ছয়জন আজীবন সদস্য ও ১৯ জন নতুন আজীবন সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ট্রাস্ট চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মো: ইসকান্দর আলী চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও ইউনিয়ন ব্যাংক লিঃ এর চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাশিয়ান ফেডারেশন চট্টগ্রামের অনারারী কনসাল স্থপতি আশিক ইমরান, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ ও আইইবি চট্টগ্রামের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম।

ট্রাস্ট এর নির্বাহী পরিচালক সিরাজুল করিম মানিক ও সমাজকল্যাণ সম্পর্কিত কমিটির সদস্য সচিব মো: জাকির হোসেন ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্ট পরিচালক এ এইচ এম কফিল উদ্দিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিচালক প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুরী, পরিচালক জাহাঙ্গীর আলম, পরিচালক মাহতাব উদ্দিন, পরিচালক প্রফেসর মো: আবুল হাসান, পরিচালক এম. এ. সবুর।

প্রধান অতিথি প্রফেসর ড. সেলিম উদ্দিন সিপিটির সেলাই মেশিন বিতরণের মাধ্যমে পরিবারের কর্মহীন ব্যক্তিকে উপাজনশীল ব্যক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগকে সাধুবাদ জানান। এভাবে সমাজ উন্নয়নের ভূমিকার মাধ্যমে দেশকে প্রগতির পথে এগিয়ে নেয়ার আহবান জানান। এ অনুষ্ঠানে সিপিটির আজীবন সদস্য নাজিরহাট পৌরসভার মাননীয় মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী, রাশিয়ান ফেডারেশনের অনারারী কনসাল স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, সিআইপি মোহাম্মদ আলম ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মো: মুজাহিদুল ইসলামকে সংবর্ধনা প্রদান সহ ১৯ জন নতুন আজীবন সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও সংবর্ধিত আজীবন সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। ট্রাস্ট চেয়ারম্যান সাংবাদিক মো: ইসকান্দর আলী চৌধুরী সেবা কার্যক্রম আরো জোরদার করার জন্য সিপিটি’র সকল প্রকার সদস্যদের প্রতি অনুরোধ জানান।

এই বিভাগের সব খবর

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট-এই ১১টি অঞ্চলের নৌবন্দর সমূহকে ২ (দুই) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এক রাতেই উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এছাড়াও...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ (সোমবার) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ...

সর্বশেষ

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের সঙ্গে পেরে উঠল না...

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...