সোমবার, ৬ জুলাই ২০২৬

ফার্মেসিতে ৩ সংস্থার অভিযান, পাওয়া যায়নি কোনো অনিয়ম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে বেশি দামে ডিএনএস (ডেক্সট্রোজ নরমাল স্যালাইন) স্যালাইন বিক্রি হচ্ছে গ্রাহকের এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেছে সরকারি তিন সংস্থা। আজ মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
কিন্তু বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালিত এ অভিযানে মেলেনি কোনো অনিয়ম।
অভিযান চলাকালে বেশ কয়েকটি ফার্মেসি ঘুরে দেখেন তারা। এ সময় ডেঙ্গু রোগীদের জন্য ব্যবহৃত ডিএনএস (ডেক্সট্রোজ নরমাল স্যালাইন) স্যালাইনের দাম যাচাই করা হয়। সব দোকানে স্যালাইনের মজুদ পর্যাপ্ত থাকলেও চড়া দামের স্যালাইন বিক্রির প্রমাণ পাননি তারা। যদিও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে দাবি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. মহিউদ্দিনের।
অভিযান শেষে মো. মহিউদ্দীন সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে আমরা অভিযানে এসেছি। বেশ কয়েকটি দোকানে স্যালাইনের মজুদ ও দাম যাচাই করেছি। স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। নির্ধারিত মূল্যে স্যালাইন বিক্রি করা হচ্ছে।
চড়া দামে স্যালাইন বিক্রি নিয়ে ক্রেতাদের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য পরিচালক বলেন, স্যালাইন বিক্রিতে অনিয়ম নেই সেটা বলা যাবে না। বিক্রেতারা গ্রাহকদের বিক্রয় রশিদ দেন না। ফলে প্রকৃতপক্ষে কত দামে স্যালাইন বিক্রি হচ্ছে তা জানা যাচ্ছে না। বিক্রাতাদের বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। যদি তা করা না হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার সাংবাদিকদের বলেন, আমরা অভিযান চালিয়েছি। এতে কোনো অনিয়ম পাওয়া যায়নি। তবে ক্রেতাদের রশিদ দেওয়ার বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম সুলতানুল আরেফীনও উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট-এই ১১টি অঞ্চলের নৌবন্দর সমূহকে ২ (দুই) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এক রাতেই উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এছাড়াও...

সর্বশেষ

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের সঙ্গে পেরে উঠল না...

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...