বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামায় বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

- Advertisement -
Single page 1st Paragraph

প্রবাসী বড় ভাইয়ের পাঠানো টাকার হিসাবকে কেন্দ্র করে বান্দরবান জেলার লামা উপজেলায় বড় ভাই মো. ইউনুছের (২৪) লাঠির আঘাতে ছোট ভাই মো. আব্দুর রশিদ (২২) নিহত হয়েছেন। শুধু তাই নয়, হত্যার পর ছোট ভাইয়ের লাশ পাহাড়ে গুম করে রাখেন বড় ভাই ইউনুছ। ঘটনার একদিন পর সোমবার দিনগত গভীর রাতে ঘাতক মো. ইউনুছ নিজে স্বজনদের সহায়তায় নিহত ছোট ভাই আব্দুর রশিদের লাশও উদ্ধার করেন। উপজেলার ফাইতং ইউনিয়নের মধ্যম রাঙ্গারঝিরি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশি জিঙ্গাসাবাদে ছোট ভাইকে হত্যার ঘটনা স্বীকার করেন বড় ভাই ইউনুছ। নিহত আব্দুর রশিদ ও ঘাতক ইউনুছ সম্পর্কে আপন ভাই। তারা মধ্যম রাঙ্গাঝিরি পাড়ার বাসিন্দা আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যম রাঙ্গারঝিরি বাসিন্দা কৃষক আবুল কালামের ৪ ছেলে ও এক মেয়ে। বড় ছেলে মো. ফিরোজ (৪০) সৌদি প্রবাসী। বিভিন্ন সময় প্রবাসী মো. ফিরোজ পারিবারিক কাজে ইউনুছ ও আব্দুর রশিদের কাছে টাকা পাঠাতেন। এসব টাকার হিসাব নিয়ে রবিবার দিনগত রাত পৌনে দশটার দিকে মধ্যম রাঙ্গারঝিরির একটি সড়কের উপর ইউনুছ ও আব্দুর রশিদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইউনুছ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে ছোট ভাই আব্দুর রশিদ মারা যান। পরে ইউনুছ ছোট ভাই আব্দুর রশিদের লাশ পাশের পাহাড়ের জঙ্গলে লুকিয়ে রেখে বাড়িতে চলে যান। একদিন পর সোমবার দিনগত রাতে ইউনুছ স্বজনদের সহায়তায় ওই পাহাড় থেকে আব্দুর রশিদের লাশ উদ্ধার করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেন। এরই ধারাবাহিকতায় জিঙ্গাসাবাদের এক পর্যায়ে ছোট ভাই আব্দুর রশিদকে লাঠি দ্বারা আঘাত করে খুন করে পাহাড়ে লাশ লুকিয়ে রাখার ঘটনা পুলিশের কাছে স্বীকার করেন বড় ভাই মো. ইউনুছ। পরে এ ঘটনায় ঘাতক ইউনুছের বিরুদ্ধে থানায় হত্যা মামলা রুজু করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, টাকার হিসাব নিয়ে লাঠির আঘাতে আব্দুর রশিদ নিহতের ঘটনায় ঘাতক বড় ভাই মো. ইউনুছকে আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...