বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

মাকে নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস

- Advertisement -
Single page 1st Paragraph

ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘ দেড় যুগ ধরে সিনেমায় কাজ করছেন তিনি। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ফেসবুকে এক আগেবঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। তিন বছর আগে আজকের এই দিনেই মাকে হারিয়েছিলেন এই নায়িকা।
মায়ের তৃতীয় প্রয়াণ দিবসে তার কথা স্মরণ করে অপু লেখেন, দেখতে দেখতে তিন বছর তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম মা। জানি না আরও কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে। অনেক কিছুই জানো না তুমি, বিশ্বাস করো ভালো লাগে না। তবে তুমি যে অনেক কিছু জানো না; তোমার বিশ্বাস নিয়ে ওপারে আছো, তা নিয়ে অনেক খুশি আমি। জানো মা একদিন এই সেপ্টেম্বর মাস আমার কাছে অনেক আনন্দের ছিল। কারণ, এই মাসে আমি মা হয়েছি।
অভিনেত্রী আরও লেখেন, এই মাসে আমার মাকে হারিয়েছি আবার এই মাসটা আমার এবং তোমার প্রাণের জয়ের অনেক কিছু। সেপ্টেম্বর মাস আসলে অনেক কিছুর জন্য অপেক্ষা করি। আমি জানি এগুলো তুমি দেখছো না মা। ফেসবুকে লিখতে আমার মোটেও ভালো লাগে না। তবে তোমাকে ভালোবেসে আমার মনের কিছু কথা সকল মায়ের সঙ্গে শেয়ার করলাম।
ওপারে ভালো থেকো। আমাকে এবং জয়কে অনেক আশীর্বাদ করো।
প্রসঙ্গত, ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্সঅফিস কাঁপানো ব্যবসা করায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...