গত ২৪ ঘণ্টায় ৫৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় ২ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৪৩৩ জন মহানগর এলাকার ও ১৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৬৮৫ জন।

