বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

রাউজানে ভোররাতে যুবকের শখের খামারের ৮ গরু চুরি

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে ভোর রাতের খামারীর ৮ গরু চুরি হয়েছে।  ৫ ফেব্রুয়ারী (শনিবার) ভোররাতে দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খৈয়াখালী গ্রামের তাজ মোহাম্মদ চৌধুরীর বাড়ির মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোহাম্মদ এয়াকুব মিয়ার বাড়ির অদূরে খামারে এই চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারের মালিক মোহাম্মদ এয়াকুব মিয়া বলেন, আমি শখের বশে আমার জমানো টাকা সব বিনিয়োগ করে একটি গরুর খামার করি। আমি রাতদিন নিয়মিত গরুগুলোর দেখাশুনা করি। গত শুক্রবার রাতে বৃষ্টি হওয়ার কারণে বাড়িতে চলে যায়। এই সুযোগে ভোররাতে চোরের দল আমার খামারে থাকা ২ টি গাভী, ২টি গাভিন, ২টি ষাড় ও ২ টি বাছুর সহ মোট আটটি গরু চুরি করে নিয়ে যায়। এই গরুর গুলোর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। এই চুরির ঘটনা আমি চেয়ারম্যানকে অবহিত করেছি। তিনি আরো বলেন, আমার শখের খামারে গরুগুলো চুরি হয়ে যাওয়ায় আমার স্বপ্ন শেষে হয়ে গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খামারের মালিক আমাকে জানিয়েছেন। আমি পুলিশকে গরু চুরির বিষয়টি অবহিত করেছি। ক্ষতিগ্রস্ত খামারীকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পায় নি।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...