রবিবার, ১৪ জুন ২০২৬

ভালো আছেন সাবিলা, ফিরেছেন বাসায়

- Advertisement -
Single page 1st Paragraph

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে এখন আগের চেয়ে সুস্থ আছেন অভিনেত্রী। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় আনা হয়েছে সাবিলাকে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাসায় ফিরেছেন এই অভিনেত্রী। বিষয়টি জানিয়েছেন সাবিলা নূরের মা মুশরাত জাহান করিম।

তিনি জানান, “সাবিলার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে শারীরিক দুবর্লতা আছে।
সবার দোয়ায় সে সুস্থ হয়ে উঠছে। আশা করছি, শিগগিরই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। সকলের কাছে দোয়া চাই।”

সাবিলা নূরের স্বামী নেহাল তাহের বলেন, “রক্ত পরীক্ষায় ডেঙ্গুর লক্ষণ থাকায় সাবিলাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

সাবিলার জ্বর এখন অনেক কম। সাবিলার অবস্থার উন্নতি হওয়ায় বাসায় আনা হয়েছে। চিকিৎসকরা ওর নিয়মিত খোঁজ নিয়েছেন।”

এর আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অসুস্থতার বিষয়টি সামাজিক মাধ্যমে জানান সাবিলা নূর। হাতে ক্যানুলা লাগানো একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী।
বৃহস্পতিবার সাবিলা নূরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার মা মুশরাত বলেন, ‘সাবিলা বাসায় ছিল। প্রথমে জ্বর ছিল। তাই বাসায়ই বিশ্রাম নিচ্ছিল, সঙ্গে চিকিৎসাও নিচ্ছিল। কিন্তু গত পরশু (মঙ্গলবার) তার প্রেশার লো হতে থাকে। আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। দ্রুত হাসপাতালে ভর্তি করাই।”

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...