বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে ১৫ বস্তা অবৈধ সিগারেট জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ি জেলা সদরের ট্রাস্ট ব্যাংকের পেছনে একটি টিনের ঘর থেকে ১৫ বস্তা ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। পরে সদর থানা পুলিশের একটি টিম এ অভিযানে যোগ দেন। ১২সেপ্টেম্বর রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এ সব অবৈধ সিগারেট জব্দ করা হয়। খাগড়াছড়িতে ১৫টি বস্তায় ১হাজার ৭’শ ৯৯ প্যাকেট অবৈধ সিগারেট পাওয়া যায়। যার বাজার মূল্য ২১ লক্ষ ৫৮হাজার ৮’শ টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩জন কর্মচারীকে আটক করা হয়েছে। এর মূল হোতাদের এখনো ধরতে পারেনি। এ অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (আর্মড পুলিশের পুলিশ সুপার) কাজী মোহাম্মদ আব্দুর রহিম সঙ্গে ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল হাসান মোহাম্মদ যায়ীদ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক মো. খায়রুল ইসলাম। সূত্রমতে, দীর্ঘদিন ধরে একটি ক্ষমতাধর সিন্ডিকেট ভারত থেকে অবৈধ পথে পানছড়ি দিয়ে অবৈধ মালামাল এনে রাতে এই চক্রটি চট্টগ্রামে পাচার করে। এ কাজে চিহ্নিত দুই-একটি ট্রান্সফোর্ট কোম্পানি জড়িত আছে বলে জানা যায়। তবে তারা সবসময় থাকে ধরাছোঁয়ার বাইরে। এর আগেও ৬৪ লক্ষ টাকার অবৈধ সিগারেট ধরা পড়লেও জড়িতদের চিহ্নিত করা যায়নি ।

জব্দ অবৈধ সিগারেট খাগড়াছড়ি সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাদী হয়ে অবৈধভাবে চোরা চালান বিষয়ে থানায় মামলা দিয়েছেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...