সোমবার, ৬ জুলাই ২০২৬

পাহাড়তলীতে আ.লীগ নেতা হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া হাজি আশরাফ আলী সড়কে আওয়ামীলীগ নেতা মো. হোসেন মান্নাকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মামলার প্রধান আসামি বাবা জসিম উদ্দিন ও মামলার ৩ নম্বর আসামি তার ছেলে মোহাম্মদ রাহাত।

গ্রেফতার জসিম উদ্দিন নগরের সরাইপাড়া ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি ও ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাবা ও ছেলেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক।

তিনি বলেন, পাহাড়তলী থানার মো.হোসেন মান্না হত্যা মামলার আসামি জসিম উদ্দিন এবং তার ছেলে মোহাম্মদ রাহাতকে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গত রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া হাজি আশরাফ আলী সড়কে মান্নাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। মান্না ওই এলাকার বাসিন্দা। তিনি নগরের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...