সোমবার, ৬ জুলাই ২০২৬

চট্টগ্রামের ১০ লাখ মানুষকে জলাবদ্ধতামুক্ত করবে বাড়ইপাড়া খাল : মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরীর ১০ লাখ বাসিন্দাকে জলাবদ্ধতার দুঃখ থেকে মুক্তি দেবে বাড়ইপাড়া খাল খনন প্রকল্প।
আজ মঙ্গলবার ‘বহদ্দারহাট বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন’ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন মেয়র।
এসময় মেয়র বলেন, খাল খনন সম্পন্ন হলে শুলকবহর, মোহরা, বহদ্দারহাট, বাকলিয়া ও চাক্তাইসহ ৮ ওয়ার্ডের প্রায় ১০ লাখ বাসিন্দা জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে। খননকৃত ২ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ খালটি হবে ৬৫ ফুট চওড়া। খালের দুই পাশে ২০ ফুট করে সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ দুটি রাস্তা হবে এবং ছয় ফুট প্রস্থের দুটি করে ওয়াকওয়ে হবে। খালটি বারইপাড়া থেকে শুরু হয়ে নূরনগর হাউজিং হয়ে ওয়াইজপাড়া থেকে বলিরহাটের পাশ দিয়ে কর্ণফুলী নদীতে গিয়ে মিশবে।
প্রকল্পের পরিচালক ফরহাদুল আলম জানান, সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে প্রকল্পের কাজ কিছুটা পিছিয়ে গেছে। এছাড়া ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু জটিলতাও রয়েছে। এক হাজার ৩৬২ কোটি ৬২ লাখ টাকার প্রকল্পটির ইতোমধ্যে ৫৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ে প্রকল্পের বাকী কাজ শেষ করতে বর্তমানে দিন-রাত কাজ চলছে।
উল্লেখ্য, এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ১৯৯৫ সালে করা ড্রেনেজ মাস্টারপ্ল্যানে নগরীর বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত দুই দশমিক নয় কিলোমিটার দৈর্ঘ্যের খালটি খননের সুপারিশ করা হয়। এর প্রায় দুই দশক পর ২০১৪ সালের জুন মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বারইপাড়া খাল খনন প্রকল্প অনুমোদন পায়। প্রকল্পটি বাস্তবায়ন শেষ হলে ওই এলাকার ২ হাজার ২৬৪ হেক্টর এলাকার পানি নিষ্কাশিত হয়ে কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে।
পরিদর্শনকালে চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহীন উল ইসলাম চৌধুরীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...