বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতার ফেসবুকের পোস্টে তুমল প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে

- Advertisement -
Single page 1st Paragraph

গতকাল বৃহস্পতিবার(৩রা জানুয়ারী) নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ কমিটির সদস্য জনাব শহিদুল্লাহর ফেসবুক আইডিতে তাঁর করা একটি পোস্ট ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জেলার রাজনীতিতে গতকাল সন্ধ্যার পর থেকে একমাত্র আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই পোস্ট।
বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে কিছু কর্মীর অসহায়ত্ব দেখে তিনি পোস্টটির মাধ্যমে দলীয় প্রধান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। স্লোগান পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
“দল বেচার টাকা থাকলে নিজস্ব লীগ বানিয়ে টাকার ভান্ডারকে আকাশসম করা যায়।আসল মুজিব সৈনিকদের তাড়িয়ে দিয়ে ভাই লীগ,বাবা লীগ বানানো যায়।আমাদের আপত্তি কাজে আসবেনা,দূর্নীতি দমন কমিশনের ঘুম আমরা ভাঙাতে পারবোনা।কিন্তু সেই ভাই লীগ, বাবা লীগের মহা ভাগ্যবানরা গত নাসিক নির্বাচনে জাতির পিতার কন্যার দেওয়া নৌকার প্রার্থীর বিরুদ্ধে কি অশ্লীল প্রচারণা,মন্তব্য করেছে অব্যাহত ভাবে তা কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বচক্ষে দেখে গেছেন।সোনার পালঙ্কে শুয়ে রাতদিন নৌকা ডোবাতে মরিয়া চেষ্টা করেছে তাও দেখে গেছেন।
আমরা বঙ্গবন্ধুর সৈনিকরা নারায়ণগঞ্জের আমজনতাকে নিয়ে হাতির বিশাল পায়ের পাড়ার যন্ত্রণা সহ্য করে সেই হাতিকে আফ্রিকার জঙ্গলে তাড়িয়ে নেত্রীর নৌকাকে বিজয়ের বন্দরে নোঙর করিয়েছি। তাহলে কাদের শক্তি বেশি?
যে শক্তি হাতির পালে উঠে নৌকা ডোবাতে চেয়ে মুজিব সৈনিকদের প্রহরায় নিজেরাই ডুবেছে তাদের,
নাকি জাতির পিতার সৈনিকদের?
আজো কেনো দেখতে হচ্ছে কোন কোন অসহায় বঙ্গবন্ধুর সৈনিক দলীয় কার্যালয়ে এসে অশ্রুসজল চোখে বলেন,নৌকার নির্বাচন করার অপরাধে সেই ভাই লীগ, বাবা লীগারদের হাতে মার খেতে হচ্ছে, বাড়ীতে যেতে পারছেনা?সেই ব্যক্তিলীগের প্লেয়ারদের দম্ভোক্তি,তাঁদের ছাড়া নাকি নারায়ণগঞ্জের রাজনীতি চলবেনা। জাতির পিতার কন্যা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে শহিদুল্লাহ বলেন, ঐ ভাই বাবালীগাররা দলের সম্পদ হতে পারেনা।তাঁদের অভিসাপ রুপেই দেখেছি জাতির পিতাকে স্ব পরিবারে হত্যা করার পর।”

তাঁর সেই পোস্ট ইতিমধ্যে ভাইরাল আর সহমত প্রকাশ করা কমেন্টে ভরে উঠেছে। বলার অপেক্ষা রাখেনা, নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন সামনের দিনে উত্তপ্ত হতে চলেছে।

 

 

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...