বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আলীকদম চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

পৈত্রিক জমি গ্রাস ও সুনাম নষ্টের চক্রান্তের অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেছেন, প্রতিপক্ষরা আমার পিতার জমি গ্রাস করার চক্রান্ত করছেন। শুধু তাই নয়, দীর্ঘদিনের ব্যবসায়িক এবং জনপ্রতিনিধিত্বের সুনামও নস্যাতে ষড়যন্ত্র করছেন প্রতিপক্ষরা।

আলীকদম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক এবং সামাজিক কারণে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি আমার পিতা এবং আমার প্রতিপক্ষ হিসেবে কাজ করছেন। আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দীর্ঘ সময় সুনামের সাথে দায়িত্ব পালন করেছি বিধায় আমার বিরুদ্ধে এ পর্যন্ত কোন প্রকার অভিযোগ কেউ উত্তাপন করতে পারেনি। শুধুমাত্র পিতার জমির দখল নিয়ে আমাকে সামাজিকভাবে নাজেহাল করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ‘আমার পিতা নুরুল কবির মেম্বারের নামীয় ২৮৭নং তৈন মৌজায় গত কয়েক বছর পূর্বে ৪৫০ নং হোল্ডিং এর জমিতে কেয়ারটেকার ছিলেন নিজাম উদ্দিন নামের এক ব্যক্তি। এখন তিনি এবং স্থানীয় আবু ছৈয়দ মিলে আমার বাবার নামীয় ৬০৪ নং হোল্ডিং এর জমি গ্রাসের চক্রান্ত করছে। এ ঘটনায় আবু ছৈয়দ গং আদালতে পরপর ৪টি মামলা করেন। এতে আমাকেসহ আমার পরিবারের ৪ জন থেকে ১৯ জন পর্যন্ত ব্যক্তিকে বিবাদী/আসামী করে হয়রানি করে আসছেন। অথচ এ পর্যন্ত আমার পরিবার থেকে তার বিরুদ্ধে একটি মামলাও করা হয়নি।
চেয়ারম্যান দাবী করেন, আমার পিতার আমল থেকে আমার পরিবার এ উপজেলায় নেতৃত্ব দিয়ে আসছেন। এলাকায় শিক্ষার পরিবেশ সৃষ্টির জন্য আমার পরিবার ‘চৈক্ষ্যং পাবলিক স্কুল এন্ড কলেজ’ সৃষ্টি করে জনকল্যাণে কাজ করে আসছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে আমার পরিবার উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। আমার রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষরা আমার পরিবারের প্রতি ঈর্ষান্বিত হয়ে এবং আমার দীর্ঘসময় কালের জনপ্রতিনিধিত্বে কোনরূপ দুর্নীতি-অনিয়ম প্রমাণিত করতে না পেরে আবু ছৈয়দ-নিজাম উদ্দিন গংকে দিয়ে একেরপর পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন।
৬০৪ নং হোল্ডিং এর ৫.০০ একর জমি থাকলেও আবু ছৈয়দ দুটি দলিল মূলে ৬ একর জমি কেনার দলিল সৃজন করেছেন। এই হোল্ডিংয়ে আমার পিতার নামে আগে থেকে ৩ একর জমি রেকর্ড আছে। আবু ছৈয়দ গং আমার পিতার জমি দখল করে উল্টো মামলা-মোকাদ্দমায় জড়িয়ে আমাকে এবং পরিবার-পরিজনকে হয়রানি করছেন বলে জানান চেয়ারম্যান জয়নাল আবেদীন। তিনি বলেন, আমার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই। সম্প্রতি আমার প্রতিপক্ষের চক্রান্তে আবু ছৈয়দ সহ নিজাম উদ্দিন গং সংবাদ সম্মেলন করে মিথ্যা বক্তব্য দিয়েছেন। যা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোতি। আমার বিরুদ্ধে আনীত এ অভিযোগসমুহ প্রমাণে প্রতিপক্ষকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি।

 

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...