বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে তৈরি পোশাকের আড়ালে চাল-সেমাই-মসলা রপ্তানি!

- Advertisement -
Single page 1st Paragraph

তৈরি পোশাকপণ্য রপ্তানি চালানের ভেতরে চাল, গুঁড়া মশলাসহ বিভিন্ন পণ্য পেয়েছে কাস্টমস কর্মকর্তারা। শুক্রবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি ওসিএল ডিপো শেপল রপ্তানি চালান শুল্কায়নের সময় চাল ও মসলার সন্ধান পান কাস্টমস কর্মকর্তারা।

শনিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার রাতে ওসিএল ডিপোতে ২২ কার্টনের তৈরি পোশাকের রপ্তানি চালানের একটি কার্টন খুললে ৫ কেজি ওজনের এক প্যাকেট চাল পাওয়া গেছে। আজ বাকি ২১ কার্টন চালানের পরীক্ষা শেষ হয়েছে। এসময় কিছু কিছু কার্টনে চালের পাশাপাশি মশলার প্যাকেটও পাওয়া গেছে।

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সি বলেন, ওই রপ্তানি চালানের ২২ কার্টনের সবগুলোতেই বাড়তি পণ্য পাওয়া যায়নি। কিছু কিছু কার্টনে চাল, মশলাসহ বিভিন্ন পণ্য পাওয়া গেছে। ইনভেন্ট্রির কাজ চলমান রয়েছে। আগামীকাল বিস্তারিত বলা যাবে।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...