সোমবার, ২৯ জুন ২০২৬

মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় তিন সদস্য গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীতে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চুরি করা মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পাল্টে বিআরটিএ’র জাল নথি বানিয়ে বিক্রি করে দেয় তারা।
নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারে নেমে বুধবার রাতে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার তিনজন হলো- আবুল কালাম আজাদ (২২), মো. সাকিব (২২) ও দোলন দাশ (২৩)।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গত ৬ জানুয়ারি রাতে নগরীর বালুছড়া আনোয়ারুল আজিম রোডের এক বাড়ির নিচ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্তে নেমে তিন জনকে শনাক্ত করে পুলিশ। বুধবার রাতে সীতাকুÐ থেকে আবুল কালাম ও সাকিবকে এবং নগরীর ধনিয়ালাপাড়া থেকে দোলনকে গ্রেফতার করা হয়। সাকিবের কাছ থেকে চুরি করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার তিন জনের মধ্যে আবুল কালাম পেশাদার মোটরসাইকেল চোর। সে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ চৌধুরীহাট এলাকায় একটি গ্যারেজে মোটরসাইকেল মেকানিকের কাজ করতো। একটি মোটরসাইকেল চুরির ঘটনায় গণপিটুনির শিকার হয়ে সে এলাকা ছেড়ে যায়।

এরপর সীতাকুÐ উপজেলার জলিল টেক্সটাইল গেট এলাকায় অবস্থান করে চোরাই মোটরসাইকেল কেনাবেচায় জড়িয়ে পড়ে। তখন তার সঙ্গে যোগ দেয় আরেক মেকানিক সাকিব। দোলন নগরীর কদমতলী এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক। চোরাই গাড়ির ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে জাল কাগজপত্র তৈরিতে পারদর্শী দোলন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...