বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে ডাকাত দলের সর্দারসহ গ্রেফতার ৪

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. হক সাবসহ ৪ ডাকাতকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭। শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকায় অস্ত্রায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় ডাকাত দলের সর্দার উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামের শাহ আলমের ছেলে মো. হক সাব প্রকাশ মাদক সম্রাট (২৩), ২নং হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম প্রকাশ রনি (২৪), নারায়নগঞ্জ জেলার চরপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে চাঁন মিয়া (২৮), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার আকতাপাড়া গ্রামের মৃত তারা মিয়ার ছেলে সিজিল মিয়া প্রকাশ সোহাগ (৩০) কে গ্রেফতার করা হয়।

পরে তাদের সাথে থাকা ১টি আগ্নেয়াস্ত্র, ১টি কার্তুজ, ৩৪টি অটোরিশার ব্যাটারি, ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি এবং ১টি পিকআপ জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকায় অস্ত্রায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. হক সাবসহ ৪ জন ডাকাতকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ ব্যাটারি, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। ডাকাত দলটি হাইওয়ে এবং আন্তঃজেলা ডাকাতির সাথে জড়িত। গ্রেফতার আসামি এবং উদ্ধার আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...