সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামকে মডেল নগরী করতে চাই : মেয়র রেজাউল

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চসিক একটি সেবামূলক প্রতিষ্ঠান। রাস্তা সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও আলোকায়ন চসিকের মূল কাজ। নগরবাসীর করের টাকায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। নগরবাসীর কাক্সিক্ষত সেবা নিশ্চিত করতে না পারলে সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। আগামীতে আমি চট্টগ্রাম নগরীকে বাংলাদেশের একটি মডেল নগরী হিসেবে পরিণত করতে চাই।

আজ বৃহস্পতিবার সকালে আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কেবি আবদুচ সাত্তার মিলনায়তনে বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম তরান্বিতকরণে নবগঠিত জোনভিত্তিক জোন কর্মকর্তা, তদারকি কর্মকর্তা ও স্থায়ী কমিটির সদস্যগণের সমন্বয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা- ২০২১ সংক্রান্তে পরিকল্পনা ও পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. মোবারক আলী, কাউন্সিলর কাজী নুরুল আমিন, সচিব খালেদ মাহমুদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী, আশিকুল ইসলাম, বিপ্লব কুমার দাশ, মীর্জা ফজলুল কাদের, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, আবু তাহের সিদ্দিকী, আলী আকবর, শেখ হাসান রেজা প্রমুখ।

মেয়র আরো বলেন, চসিকের সুনাম ও খ্যাতি পরিচ্ছন্ন বিভাগের কর্মকা-ের ওপর নির্ভর করে। নালা-নর্দমার পানি চলাচল সচল রাখা, নিয়মিত আবর্জনা অপসারণ, সড়কসমূহ পরিচ্ছন্ন রাখা সর্বোপরি পরিবেশবান্ধব স্বাস্থ্যসম্মত নগরী পরিচ্ছন্ন বিভাগের কার্যক্রমের ওপর নির্ভরশীল। কাজের সুবিধার্থে জনবল, যন্ত্রপাতি যাবতীয় সহায়ক উপকরণ নিশ্চিত করার পরও কাক্সিক্ষত সুফল নগরবাসী উপভোগ করতে না পারা খুবই দুঃখজনক। তাই পরিচ্ছন্ন বিভাগের কর্মকা- গতিশীল করার জন্য ৪১ টি ওয়ার্ডকে ৬ টি জোনে বিভক্ত করা হয়েছে। প্রতিটি জোনে একজন পরিচ্ছন্ন কর্মকর্তা সার্বিক তত্ত্বাবধানে থাকবেন। তার অধীনে তত্ত্ববধায়ক, পরিদর্শক, সুপারভাইজার কাজ করবেন। জোনওয়ারি সার্বিক তদারকির জন্য ৬ জন উচ্চ পদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোনওয়ারি প্রতি পাক্ষিকে মূল্যায়নপূর্বক প্রতিবেদন দাখিল করবেন। আশা করি এ পরিকল্পনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হলে আগামী দু’মাসের মধ্যে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

মেয়র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পরিচ্ছন্ন বিভাগের যাবতীয় কর্মকা-ের দায়িত্ব যাদেরকে দেয়া হয়েছে তাদের কর্মকা-ে কোন রকমের অবহেলা, গাফিলতি ও অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে শাস্তির আওতায় এনে চাকুরিচ্যুতসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি নগরবাসীর পাশাপাশি ব্যবসায়ী প্রতিষ্ঠান, দোকান মালিকদের দিনের বেলায় রাস্তায় বা উন্মুক্ত স্থানে কোন ধরণের ময়লা আবর্জনা না ফেলে চসিকের বর্জ্য সংগ্রহকারীদের কাছে এনে দেয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, এর ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে চসিক ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১-এর আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও নগরীর যত্রতত্র পোস্টার, ব্যানার ও ফেস্টুন যে ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক লাগানো হয়েছে এবং উচ্ছেদকৃত স্থান, জায়গা পুনরায় বেদখল রোধে মনিটরিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি চসিক ভ্রাম্যমাণ আদালতের কর্মতৎপরতা বাড়ানোর জন্য আরো তিনজন বিসিএস কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রদানের জন্য মন্ত্রণালয়ে ব্যবস্থা নিতে পত্র প্রেরণ করা হয়েছে বলে সভায় অবহিত করেন।

তিনি মশক নিধন কার্যক্রম জোরদার করার জন্য আলাদা টিম গঠন ও এদের নির্দিষ্ট ইউনিফর্ম প্রদানের ব্যবস্থা করা হবে বলে সভাকে অবহিত করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...