সোমবার, ৬ জুলাই ২০২৬

২২ ব্রান্ডের অবৈধ চা জব্দ, তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের চাক্তাইসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ নামের অবৈধ চা জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা, অনুমোদনহীন চা ব্র্যান্ড ও নকল প্যাকেট ব্যবহার এবং চা কেনার বৈধ কাগজপত্র না থাকায় চাক্তাইয়ের তিনটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে নিজাম টি হাউসকে ৫০ হাজার, চট্টলা টি হাউসকে ২০ হাজার এবং আবুল কাশেম নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে চায়ের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।অভিযানের সময় ব্যবসায়ীরা চা ব্যবসার বৈধ লাইসেন্স এবং চা কেনাবেচার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। ২২ নামে অনুমোদনহীন অবৈধ চা বাজারজাত করারও প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
মোহাম্মাদ রুহুল আমীন বলেন, চাক্তাই বাজারের কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়া অনুমোদনহীন চা প্যাকেটজাত করে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে বাজারজাত করছে এমন তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। চা ব্যবসায় যেসব অনিয়ম রয়েছে তা প্রতিরোধে সারা দেশে চা বোর্ড ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
বাংলাদেশ চা বোর্ডের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং বাকলিয়া থানা পুলিশ সদস্যরাও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...