সোমবার, ৬ জুলাই ২০২৬

সংস্কৃতিকর্মী আলাউদ্দিন খোকন আর নেই

- Advertisement -
Single page 1st Paragraph

সংস্কৃতিকর্মী ও সংগঠক আলাউদ্দিন খোকন (৫০) আর নেই। নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে মরদেহ ফিরোজশাহ এলাকার বোনের বাসায় নিয়ে যাওয়া হয়। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে রাখা হবে আলাউদ্দিন খোকনের মরদেহ। জোহর নামাজের পর ফিরোজশাহ বড় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে নগরীর লাভলেইনের ভাড়া বাসা থেকে জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বীরাঙ্গনা রমা চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় যাওয়ার পথে অসুস্থতা বোধ করলে তাকে চমেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

গ্রামের বাড়ি বরিশালে হলেও তিনি পরিবার নিয়ে চট্টগ্রামেই স্থায়ী ছিলেন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি প্রয়াত লেখিকা ও বীরাঙ্গনা রমা চৌধুরীর ছায়াসঙ্গী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...