সোমবার, ৬ জুলাই ২০২৬

নগরীর ভাঙা রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হবে : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

প্রবল বর্ষণ ও পানির তোড়ে ক্ষতিগ্রস্ত খাল-নালা ও রাস্তাঘাট পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, যত দ্রুত সম্ভব নগরীর ভাঙা সমস্ত রাস্তাঘাট যথাযথভাবে সংস্কার ও মেরামত করে হবে। সকল ওয়ার্ডের কাউন্সিলরসহ সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে দ্রুত জরিপ সম্পন্ন করে কাজ শুরু করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। সে মোতাবেক অধিক জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং অচিরেই অন্য সকল রাস্তা ও গলিপথেরও কাজ শুরু করে দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।
তিনি বলেন, আমরা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের মধ্যে রয়েছি। তাই প্রাকৃতিক বৈরীতা আমাদের পিছু ছাড়ছে না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিনদিন বেড়ে চলেছে। আবার কর্ণফুলি নদীর তলদেশ ভরাট হয়ে নাব্যতা হারাচ্ছে প্রতিনিয়ত। অতিরিক্ত পলিথিনের কারণে ড্রেজিং কাজ দুরূহ হয়ে পড়েছে। এজন্য আমাদের অসচেতনতাই অনেকটা দায়ী। আমাদেরকে প্রিয় নগর ও এর পরিবেশ সংরক্ষণে আরো অনেক বেশি নাগরিক সচেতনতার পরিচয় দিতে হবে। দুর্ভোগ কেটে গেলে আমরা তা খুব সহজেই ভুলে বসে থাকি। আমরা আমাদের বর্জ্যসমূহ সঠিক স্থানে না রেখে যত্রতত্র ফেলে দিয়ে কিংবা খাল নালায় নিক্ষেপ করে পানি প্রবাহ রুদ্ধ করে ফেলি। সিটি কর্পোরেশনের কর্মীরা বারবার নালা-নর্দমা পরিষ্কার করার পরও পুনরায় এসব নানা বর্জ্য পলিথিনে ভরাট হয়ে যায়। আবার বৃষ্টি হলে বিক্ষিপ্তভাবে ছুড়ে ফেলা ময়লা, আবর্জনা ও বর্জ্য খাল নালায় গিয়ে ব্রিজ, কালভার্ট এবং গ্যাস ও ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থার দ্বারা স্থাপিত পাইপলাইনের সাথে আটকে গিয়ে পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে। তদুপরি, নানা সময়ে নির্বিচারে বৃক্ষনিধন করে নগরের পাহাড়গুলোকে ন্যাড়া করে দেয়া ও পাহাড়ের মাটি কাটার ফলে পাহাড় থেকে প্রচুর বালি ও মাটি বৃষ্টির পানির সাথে নালায় এসে পড়ে। নির্মাণ কাজের অব্যবহৃত বালি যথাযথভাবে আটকে রাখার ব্যবস্থা না করার ফলে সেগুলোও নালায় নেমে যায়। এরমধ্যে আরো যুক্ত রয়েছে সিডিএ কর্তৃক বাস্তবায়নাধীন মেগা প্রকল্পের কাজের খাতিরে বিভিন্ন খালের নানা স্থানে দেয়া বাঁধ। তাই আমি নাগরিক সমাজকে আরো সচেতন হওয়ার জন্য এবং অন্যান্য সেবা সংস্থাকে যথাযথ সমন্বয় বজায় রাখার আহ্বান জানাই।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ছিলেন ৪নং চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মো. এসরারুল হক, সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...