শনিবার, ১৩ জুন ২০২৬

অবৈধ অনুপ্রবেশের দায়ে ত্রিপুরায় ৬ বাংলাদেশি যুবক আটক

- Advertisement -
Single page 1st Paragraph

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্তের ওপারে ভারতের সাব্রুমে অনুপ্রবেশের অভিযোগে ৬ বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম থানা পুলিশ।

গতকাল বুধবার (৩০ আগষ্ট) দুপুরে ওই বাংলাদেশি ৬ যুবক সাব্রুমে অবৈধভাবে প্রবেশ করে সূত্র জানায়। সীমান্ত সূত্রে জানা গেছে, সাব্রুমের ছোটখিল চা বাগান এলাকায় কয়েকজন বাংলাদেশি যুবক অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিক্তিতে সাব্রুম থানা পুলিশের উপপরিদর্শক ধ্রুব মজুমদারের নেতৃত্বে সাদা পোশাকের কয়েকজন পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাংলাদেশি যুবকরা চা বাগানে দৌঁড়াতে থাকে এবং পুলিশ দীর্ঘক্ষণ তাদের পেছনে ধাওয়া করে। একপর্যায়ে ছয় বাংলাদেশি যুবককে গ্রেফতার করে নিয়ে যায় সাবরুম থানায়।

গ্রেফতারকৃতরা হলেন, রুবেল হোসেন (২১), ইমাম হোসেন (১৮), ইব্রাহিম কোহিলি (২৪), গিলাতলীর মোহাম্মদ রফিক (২৩), মিনার হোসেন (২৩) ও মোহাম্মদ ইসমাইল (২০) আটক সবাই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্ধা। সূত্র জানায়, বর্তমানে ওই ছয় বাংলাদেশী যুবককের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে ভারতীয় পাসপোর্ট আইনে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সাব্রুম থানা পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে বিজিবির রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম জানান, ‘ভারতের সাব্রুমে ছয় বাংলাদেশী যুবকের আটকের একটি সংবাদ পেয়েছি।

তবে রামগড় ৪৩, বিজিবির আওতাধীন সীমান্ত পথে তারা প্রবেশ করেনি। হয়ত অন্যপথে যেতে পারে । অত্র ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে আমাদের কড়া পাহারা রয়েছে।’

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...