সোমবার, ৬ জুলাই ২০২৬

কর্ণফুলী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী নদী থেকে আদ্রিপ অহন সায়ান (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়। সায়ান নগরের হাজী মুহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। গত ২৯ আগস্ট দুপুরে স্কুলের সামনে থেকে নিখোঁজ হয়।

পুলিশ জানায়, সায়ান বাকলিয়া থানার পশ্চিম বাকলিয়া কেডিএস গলিতে পরিবারের সাথে বসবাস করতো। গত মঙ্গলবার দুপুর থেকে সায়ান নিঁখোজ ছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সায়ানের পরিবার। তার পরদিন বেলা ২টায় অভয়মিত্র ঘাট এলাকা থেকে সায়ানের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

সদরঘাট নৌ-থানার ওসি মো. একরাম উল্লাহ বলেন, সায়ান নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক দৃষ্টিতে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। তিনি বলেন, গত দুই দিন আগে চকবাজার এলাকা থেকে ছেলেটি নিখোঁজ হয়। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে চকবাজার থানায় সাধারণ ডায়েরিও করা হয়। তার বাবা পুলিশকে জানিয়েছেন, তাকে পড়ালেখা নিয়ে বাসায় বকাবকি করা হয়। এরপর থেকে সে নিখোঁজ হয়।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...