সোমবার, ৬ জুলাই ২০২৬

বায়েজিদ থেকে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আনোয়ারা থানার আলোচিত ও চাঞ্চল্যকর নাবালিকা কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এনামুল হক মনির ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-২, ঢাকা এর একটি যৌথ দল গতকাল অভিযান চালিয়ে তাকে আটক করে।
র‌্যাব-৭ আজ জানায়, রাজমিস্ত্রি এনামুল হক মনির চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন জুলদা এলাকায় একটি মসজিদে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতো। মামলার ভিকটিম নির্মাণাধীন মসজিদের পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা।

সাব্বির ভিকটিমকে প্রায়ই সময় উত্যক্ত করতো। একদিন ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার জানতে পারে, সাব্বির তাদের নাবালিকা কিশোরীকে অপহরণ করে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জৈনা বাজার এলাকায় একটি বাসায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে পরিবার সদস্যরা উক্ত কিশোরীকে উদ্ধারপূর্বক ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন আসামি সাব্বির তাকে অপহরণ করে গাজীপুর জেলার একটি বাসায় আটক রেখে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের পরিবার নেত্রকোণা জেলার কমলাকান্দা থানাধীন কৈলাট এলাকার মৃত আবু চান ডাক্তারের পুত্র এনামুল হক মনির (৪০)-এর বিরুদ্ধে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন দায়ের করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে পুলিশ প্রতিবেদন দাখিলের নিদের্শ দেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামি এনামুল হক সাব্বিরের বিরুদ্ধে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করেন। আদালত আসামি সাব্বিরকে যাবজ্জীবন কারাদ- এবং অনাদায়ে দুই হাজার টাকা জরিমানা ও আরো ২ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব-৭ গোপন সূত্রে জানতে পারে, এ মামলার যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত পলাতক আসামি এনামুল হক সাব্বির চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন ফকিরাবাদ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-২, ঢাকা এর আভিযানিক দল গতকাল তাকে গ্রেপ্তার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...