বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বাকলিয়ায় নালায় পড়ে মাদরাসা ছাত্র নিখোঁজ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এবার নালায় পড়ে ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম মোহাম্মদ আলিফ। শিশুটি মাদ্রাসার পেছনে থাকা নালায় পড়ে গেছে বলে পুলিশের ধারণা। এজন্য নালায় খোঁজাখুঁজি করা হচ্ছে।

গত মঙ্গলবার থেকে নিখোঁজ থাকলেও আজ বুধবার দুপুরে ওই শিক্ষার্থীর বাবা পুলিশকে বিষয়টি জানান। এরপর থেকে তার সন্ধান করা হচ্ছে। নালায় তল্লাশি করতে ফায়ার সার্ভিস ডাকা হয়েছে। নিখোঁজ শিশু মোহাম্মদ আলিফের বাড়ি কুমিল্লায় হলেও সে পরিবারের সঙ্গে চট্টগ্রামে বসবাস করত। তার বাবার নাম মো. রাসেল। তার বাসা নগরীর ডিসি রোডে। আলিফ বাকলিয়ার মাদ্রাসা আজিজিয়া তাদরিবুল কোরআনের শিক্ষার্থী।

বাকলিয়া থানার ওসি মো. রহিম জানান, মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে আলিফ ভবনের ছাদের দরজা খুলে ওপরে উঠেছে। কিন্তু এরপর তাকে আর নামতে দেখা যায়নি। তিনি আরও বলেন, আবার ভবনের পেছনে যে নালা আছে সেটি ময়লা-আবর্জনায় ঠাসা। তাতে ছোট্ট একটি ছেলে ডুবে যাবে বলেও মনে হচ্ছে না। তবুও নালায় তাকে খোঁজা হচ্ছে।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...