সোমবার, ৬ জুলাই ২০২৬

ফুলকলি ও বারকোড ফুড জাংশনকে ৯ লাখ টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, মেয়াদে কারচুপিসহ নানা অভিযোগের প্রমাণ পাওয়ায় চট্টগ্রাম নগরীর বাকলিয়ার ফুলকলি ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিকে পাঁচ লাখ ও মুরাদপুরের বারকোড ফুড জাংশনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার বিকেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম মশিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। এ সময় নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, অভিযানে ফুলকলি ফুড প্রোডাক্ট ও বারকোড ফুড জাংশনে পিলে চমকানোর মতো অনিয়মের প্রমাণ পেয়েছি। ফুলকলি ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মেয়াদে কারচুপি, লেভেলিং প্রবিধানমালা লঙ্ঘন, নিম্নমানের কাঁচামাল ব্যবহারসহ বিভিন্ন অপারাধের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ওই প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

বারকোড ফুড জাংশনের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ, পচা মাংস ফ্রিজে সংরক্ষণ, অনুমোদনহীন ঘি ব্যবহার, কাঁচা ও রান্না করা মাংস একত্রে সংরক্ষণসহ নানা অসঙ্গতির প্রমাণ পাওয়া গেছে। এইজন্য প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সতর্কও করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...