সোমবার, ৬ জুলাই ২০২৬

পাহাড় ধসে মৃত্যু বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে বাসদের মানববন্ধন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যু বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলা শাখা।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৫ টায় চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, জেলা সদস্য আহমদ জসীম, রায়হান উদ্দীন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি মিরাজ উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ‌‌চট্টগ্রামে পাহাড়গুলো যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। একের পর এক পাহাড় ধসে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় প্রশাসন নির্বিকার। নামমাত্র কিছু উচ্ছেদ ছাড়া আর কোনো কিছুই যেন তাদের করার নেই। অথচ অবৈধভাবে পাহাড় দখল, পাহাড় কাটা ও প্রভাবশালী মহলের ভূমিদস্যুতায় তারা থাকে চুপচাপ। এভাবে গরীব অসহায় নিঃস্ব জনগণ এই পাহাড়গুলোতে বসবাস করতে বাধ্য হয়।

বক্তারা আরও বলেন, গত ১৬ বছরে প্রায় ২৪৮ জন মানুষের মৃত্যু হয়েছে কিন্তু এর প্রতিকারে সরকার কিংবা প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। সম্প্রতি নগরীর মেয়ে-বাবাসহ ২জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রশাসনের উদাসীনতাকেই প্রমাণ করে। শুধু বর্ষাকালে অতিবৃষ্টি নয় একদল ব্যবসায়ীর অবৈধভাবে পাহাড় কেটে মুনাফা করবার জন্য পাহাড়গুলো কেটে মৃত্যুঝুঁকি বাড়ছে।

বিক্ষোভ সমাবেশে বাসদ নেতারা বলেন, চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার জন্য সাধারণ মানুষের দুর্ভোগ কমছেই না। এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের খুবই দূর্ভোগ পোহাতে হয়। অথচ পত্রপত্রিকায় চসিক ও সিডিএ প্রধানের মল্লযুদ্ধ ছাড়া নগরবাসী কিছুই পেলো না। বরাদ্দ হয়, প্রকল্প হয় কিন্তু তার কোনো সুফল সাধারণ মানুষের জন্য আসেনি। এই পরিস্থিতিতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় ছাড়া কোনো বিকল্প নেই।

সমাবেশে বক্তারা অবিলম্বে চট্টগ্রামে পাহাড় ধসে মানুষের মৃত্যু বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের আহবান জানান।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...