সোমবার, ৬ জুলাই ২০২৬

চট্টগ্রামের জামায়াত নেতা শামসুজ্জামান হেলালী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বাদুরতলা থেকে ৩৯টি নাশকতা মামলার আসামি ও ডবলমুরিং এলাকায় পুলিশের উপর হামলার মূল হোতা জামায়াত নেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত নেতা শামসুজ্জামান হেলালীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে উনচল্লিশটির বেশি নাশকতামূলক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, গত ২৮ জুলাই ডবলমুরিং এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাংচুর মামলার অন্যতম প্রধান আসামি ছিল হেলালী। ভিডিও ফুটেজে দেখা যায় উক্ত ঘটনায় সে সামনে থেকে নেতৃত্ব দেয়। এছাড়াও গত ২৩ আগস্ট বন্দর থানা এলাকায় মিছিল থেকে গাড়ি ভাংচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলাসহ বাকলিয়া থানার মামলার পলাতক আসামি। সে চট্টগ্রাম মহানগর জামায়াতের সক্রিয় নেতা এবং তার নেতৃত্বেই ইতিপূর্বে চট্টগ্রাম মহানগর এলাকায় জামায়াতের সকল মিছিল মিটিং পরিচালিত হয়ে আসছিল।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...