সোমবার, ৬ জুলাই ২০২৬

ফুচকার লোভ দেখিয়ে শিশু কন্যাকে ধর্ষণ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মিরাজ খলিফা(৩৩) পিরোজপুর উপজেলার মঠবাড়িয়া থানার আবুল হোসেন খলিফার ছেলে।

গত রোববার রাতে বন্দর থানার কলসিদীঘি পাড়ের মহসিন কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, রোববার বিকেলে ওই শিশু ছাদে বালতি আনতে গেলে মিরাজ তাকে ফুচকা খাওয়ার কথা বলে তার রুমে নিয়ে যায়। তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করায় বাসায় তেমন কেউ ছিল না। এই সুযোগে সে ওই শিশুকে ধর্ষণ করে কাউকে বলার জন্য মানা করে।

পরে ওই শিশু তার মায়ের কাছে সব খুলে বলে। এরপর ক্ষুব্ধ হয়ে তার মাসহ স্থানীয়রা তাকে ধরে আটকে রাখে ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এই ঘটনায় ওই শিশুর মা সাফিয়া আক্তার বাদী হয়ে বন্দর থানায় মিরাজকে একমাত্র আসামি করে মামলা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছে। সে বলছে তার মাথার মধ্যে নাকি শয়তান ঢুকে গিয়েছিল। তাই তিনি এই কাজ করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...