সোমবার, ২৯ জুন ২০২৬

লামায় নারী উন্নয়নে প্রশিক্ষিত ৬২ নারী পেল অটোমেটিক এমব্রয়ডারি মেশিন

- Advertisement -
Single page 1st Paragraph

লামা উপজেলায় নারী উন্নয়নের জন্য প্রশিক্ষিত ৬২ নারীকে অটোমেটিক এমব্রয়ডারি মেশিন প্রদান করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। মঙ্গলবার(১ফেব্রুয়ারি) দুপুরে লামা বাজারস্থ গেস্ট হাউজ মিলনায়তনে এসব মেশিন বিতরণ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মেশিন প্রদান অনুষ্ঠানে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানী, নুরুল হোসাইন চৌধুরী ও মো. ওমর ফারুক বিশেষ অতিথি ছিলেন। মেশিন প্রদানের পর উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার শীতার্ত মানুষের জন্য ৯০০টি কম্বল চেয়ারম্যানদের হাতে তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দ। যা পরবর্তীতে চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার শীতার্তদের মাঝে বিতরণ করবেন।
নারীদেরকে অটোমেটিক এমব্রয়ডারি মেশিন প্রদানের সত্যতা নিশ্চিত করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে এসব সেলাই মেশিন ও কম্বল প্রদান করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...