চট্টগ্রামের রাউজানে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়াকে হত্যার উদ্দেশ্য দুর্বৃত্ত কর্তৃক সসস্ত্র হামলার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১লা জানুয়ারি (মঙ্গলবার) বেলা ৩ টায় রাউজান উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পথেরহাটের ভারতশ্বরী প্লাজা চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, সরোয়ার্দি সিকদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ রোকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরো, আওয়ামী লীগ নেতা শফিউল আলম, জাহাঙ্গীর সিকদার, ম্যালকম চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহেদুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক জাফর আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস.এইচ. এম মহসিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তরা আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য পুলিশ বাহিনীকে আল্টিমেটাম দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পথেরহাট প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য, গত সোমবার (৩১ জানুয়ারি) রাত সোয়া ১১টায় নোয়াপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিরামিশ পাড়া এলাকায় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল মিয়ার বাড়ির সম্মুখে পূর্ব হতে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা বাবুল মিয়াকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এতে দুর্বৃত্তের গুলি বাবুল মিয়াকে বাহনকারী সিএনজি চালিত অটোরিকশায় আঘাত আনে। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদের বাহনকারী সিএনজি চালিত অটোরিকশা রেখেপালিয়ে যায়।
এদিকে ঘটনার পর প্রতিবাদে মধ্যরাতে কাপ্তাই সড়কের নোয়াপাড়া, উরকিরচর, পাহাড়তলী, বাগোয়ান ইউনিয়নের নয়াহাটসহ বিভিন্নস্থানে ব্যারিকেড দিয়ে গাড়ির টায়ার পুড়িয়েছে বিক্ষুব্ধরা। রাতেই বিভিন্ন ইউনিয়নের বিক্ষুব্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংঠনের নেতাকর্মীরা নোয়াপাড়ায় এসে অবস্থান নেন। এছাড়া তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে ঘটনায় জড়িতদের আটকে তৎপর আছেন পুলিশ।
আক্রান্ত ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, দেশ বিদেশে অবস্থানরত স্বাধীনতা বিরোধী অপশক্তি আমাকে হত্যার উদ্দেশ্য হামালা চালিয়েছে।আল্লাহর অশেষ কৃপায় আমি বেঁচে গেলাম। মামলা প্রস্তুতি চলছে। আজকেই (মঙ্গলবার) মামলা করা হবে।

