টিকা সনদ না দেখে খাবার পরিবেশন, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অপরাধে তিন রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার নগরের বহদ্দারহাট এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
অভিযানে তিনি কাশবন রেস্টুরেন্টকে ৩০ হাজার ও মদিনা হোটেল ও রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং ওয়েমপি ক্যাফেকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, টিকা সনদ না দেখে খাবার পরিবেশন করা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করায় ৩ রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

