বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

পিডিজি ফোরাম, চট্টগ্রামের সভা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম ক্লাব লিমিটেডে লায়ন্স জেলা ৩১৫–বি৪, বাংলাদেশের পিডিজি ফোরাম, চট্টগ্রামের সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ফোরাম চেয়ারম্যান লায়ন এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন পিডিজি লায়ন মঞ্জুর আলম মঞ্জু। সভার শুরুতে সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকীর মায়ের ইন্তেকালে শোক প্রকাশ এবং মরহুমার জন্য দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পিডিজি লায়ন রফিক আহমেদ। সভায় আগামী ৯ সেপ্টেম্বর জেলা গভর্নর টিমকে রিসিপশন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও ফোরাম কন্সটিটিউশন, ইসামী ফোরাম ২০২৩ সহ ফোরামের ভবিষ্যৎ কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করা হয়। সেসাথে জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে জেলার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বাস্তবায়নে পরামর্শ প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন নুরুল ইসলাম, লায়ন প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী, লায়ন এস এম শামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক আহমেদ, লায়ন মঞ্জুর আলম মঞ্জু, লায়ন কামরুন মালেক, লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, লায়ন আল সাদাত দোভাষ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। অতিথি ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী এবং ক্যাবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...