বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের অভিষেক অনুষ্ঠানে বিশ্বজিৎ চৌধুরী

লেখক ও পাঠকের স্বার্থরক্ষায় প্রকাশকদের গুরুত্ব দিতে হবে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর ক্যাফে রঙ্গমে সংগঠনটির অভিষেক অনুষ্ঠিত হয়।

আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন শাহ আল নিপু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলী প্রয়াস।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক শিশুসাহিত্যিক ও শৈলী প্রকাশনীর প্রকাশক রাশেদ রউফ, কবি ও সাংবাদিক ওমর কায়সার, চসিক কমিশনার নাজমুল হক ডিউক, আপন আলো প্রকাশনীর প্রকাশক অধ্যাপক শামসুদ্দিন শিশির, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও প্রজ্ঞালোক প্রকাশনীর প্রকাশক রেহেনা চৌধুরী, সহ-সভাপতি ও শব্দশিল্প প্রকাশনীর প্রকাশক মিজানুর রহমান শামীম প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডিম পুরস্কারে ভূষিত বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

বিশ্বজিৎ চৌধুরী বলেন, সংগঠনটির সার্বিক সহযোগিতায় গত কয়েক বছর ধরে দেশের দ্বিতীয় বৃহত্তর বইমেলা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে নবনির্বাচিত কমিটিকে কাজ করে যেতে হতে হবে। তিনি প্রকাশকদের উদ্দেশ্যে বলেন, প্রকাশকের স্বার্থরক্ষার পাশাপাশি লেখক ও পাঠকের স্বার্থরক্ষার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

অভিষেক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, প্রচার ও দপ্তর সম্পাদক আনিসুল ইসলাম সুজন, অর্থ সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য গাজী মোহাম্মদ জাদে, অধ্যাপক ড. সৌরভ শাখাওয়াত, কবি-সাহিত্যিক-সাংবাদিক ও সুধী সমাজ।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...