সোমবার, ৬ জুলাই ২০২৬

বায়েজিদে পাহাড়ে জেলা প্রশাসন ও পরিবেশের যৌথ অভিযান

- Advertisement -
Single page 1st Paragraph

পাহাড় কর্তনের অভিযোগে বায়েজিদে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে অভিযোগের সত্যতা মিলেছে।

মঙ্গলবার (২২ আগস্ট)  বিকালে বায়েজিদের বাংলাবাজার ও জালালাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ আইনে থানায় মামলা দায়েরের নির্দেশ দেন।

ম্যাজিস্ট্রেট আবু রায়হান জানান, অভিযানে দেখা যায় চারপাশে উঁচু করে টিনের বেড়া দিয়ে ভেতরে পাহাড় কর্তন করে প্লট তৈরির চেষ্টা করছে। সেখানে বিভিন্ন ব্যক্তির নামে সাইনবোর্ড দেখতে পাওয়া যায়। অভিযান পরিচালনাকালে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আশেপাশের ব্যক্তিদের কাছ থেকে যারা পাহাড় কর্তন করেছে তাদের সম্পর্কে তথ্য নেওয়া হয় এবং সাইনবোর্ডে প্রাপ্ত নাম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর নোটিশ জারি করে। আগামী বৃহস্পতিবার শুনানি শেষে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পাহাড় কাটার ব্যাপারে তথ্য পাওয়ার সাথে সাথে আমরা ব্যাবস্থা নিচ্ছি। ইতোমধ্যে পাহাড় কাটার দায়ে জেল জরিমানা ও মামলা দায়েরসহ শাস্তিরমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। গত ১২ আগস্ট লিংকরোডে পাহাড় কাটার দায়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরিবেশ রক্ষায় পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...