শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চিটাগাং চেম্বারে ‘আয়কর ও অর্থ আইন ২০২৩’ শীর্ষক সেমিনার

- Advertisement -
Single page 1st Paragraph

চিটাগাং চেম্বারের সহযোগিতায় এসএমএসি এডভাইজরি সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে ‘আয়কর আইন ও অর্থ আইন ২০২৩’ এক শীর্ষক সেমিনার আজ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়।
সেমিনারে নবনির্বাচিত চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, এসএমএসি এডভাইজরি সার্ভিসেস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক এবং ইভেন্ট স্পিকার স্নেহাশীষ বড়ুয়া এফসিএ, এসএমসি এইচআরএস লি.-এর চীফ এক্সিকিউটিভ অফিসার এহসানুল হক বশর ও চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) বক্তব্য রাখেন।
নবনির্বাচিত চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, বর্তমান ব্যবসাবান্ধব সরকার দেশকে একটি উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ব্যবসা সহজীকরণ ও কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করতে নানামুখী উদ্যোগ নিয়ে এসেছে। এরই অংশ হিসেবে ১০১ বছর পর দেশে কর সংক্রান্ত সমস্যা সমাধানে একটি আইন প্রণয়ন করেছে। তিনি আরো বলেন, বর্তমানে ট্যাক্স প্রদানকারীদের মধ্যে এক ধরণের ভীতি কাজ করে। তাই নতুন আইনের জটিলতাসমূহ সমাধানপূর্বক সকলের কাছে তুলে ধরা গেলে দেশের রাজস্ব আদায়ে আরো গতি আসবে।
সেমিনারে ‘আয়কর আইন ও অর্থ আইন ২০২৩’-এর বিভিন্ন বিষয় ও প্রায়োগিক খুঁটিনাটি তথ্যচিত্রের মাধ্যমে উপস্থাপন করেন স্নেহাশীষ বড়ুয়া এফসিএ। শুরুতে এসএমসি এডভাইজরি সার্ভিসেস সম্পর্কে প্রাথমিক ধারণা দেন এহসানুল হক বশর। অনুষ্ঠানশেষে চেম্বার পরিচালক মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...