মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

ডিসি-এসপির ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

- Advertisement -
Single page 1st Paragraph

জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ব্যক্তিকে ফোন করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রমাণ পাওয়ার পর এই ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

পাশাপাশি এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

রবিবার (২০ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। এতে ডিসি-এসপির মোবাইল নম্বর ক্লোন করার বিষয়টি জানানো হয়।

জানা গেছে, ক্লোন করা নম্বর থেকে ফোন করে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীর কাছে টাকা চাওয়া হয়। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হলে অন্যদের জানান। পরে ক্লোন করা নম্বরে ফোন করা হলে কেউ আর ফোন ধরেনি। এরপর যাচাই করে ফোনে প্রতারণা করার বিষয়টি নিশ্চিত হন তারা।

জেলা প্রশাসন কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে (01713104332) ফোন করে টাকা চাওয়া হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাই উক্ত নম্বর থেকে ফোন করা হলে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বলেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। ইতোমধ্যে কোতোয়ালী থানায় এ নিয়ে একটি জিডি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ সুপারের মোবাইল নম্বর ক্লোন করেও টাকা দাবি করা হয়েছে।

পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, একই সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মোবাইল নম্বর ক্লোন করা নিয়ে কেউ কোন দুরভিসন্ধি বা ষড়যন্ত্র করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...